বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
English
সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড সৈয়দপুর। সৈয়দপুর সেনানিবাস, সৈয়দপুর
🇧🇩গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সাধারণ দায়িত্বাবলি


সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের কার্যক্রম

ক্যান্টনমেন্ট আইন, ১৯২৪ অনুযায়ী সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড নিম্নলিখিত কার্যাবলি সম্পাদন করে:

  • সেনানিবাসের জনসাধারণের চলাচলের সড়কে বাতি স্থাপন।
  • জনসাধারণের ব্যবহৃত সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।
  • কবরস্থান নির্মাণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা।
  • জন্ম ও মৃত্যু নিবন্ধন।
  • সেনানিবাস এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কার্যক্রম পরিচালনা।
  • বৃক্ষরোপণ, পরিচর্যা ও ব্যবস্থাপনা।
  • বিদ্যালয় প্রাঙ্গণ ও আবাসিক এলাকায় শিশুদের জন্য খেলনা ও বিনোদনসামগ্রী স্থাপন।
  • সেনানিবাস এলাকায় বেওয়ারিশ ও অবাঞ্ছিত প্রাণী নিয়ন্ত্রণ।
  • শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় স্থাপন ও পরিচালনা।
  • কর্মচারীদের আবাসিক ভবনসহ বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ।
  • ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেট পরিচালনা ও ব্যবস্থাপনা।
  • বিভিন্ন স্থানে নির্দেশনামূলক ও তথ্যসংবলিত সাইনবোর্ড স্থাপন।